উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় সাঈদ আলী আসামি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের একটি দল নিয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, প্রায় দুই মাস আগে সাঈদ আলী তার কার্যালয়ে যোগ দেন। সোমবারও তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসে ছিলেন। পরে পুলিশ কর্মকর্তারা তার বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য নিয়ে আসেন। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আশুলিয়া থানায় দায়ের করা মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।