উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান মুনশট বর্তমানে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করছে। তাদের জনপ্রিয় এআই টুল কিমি মডেল ব্যবহার করে গবেষকরা জৈবঅস্ত্র তৈরির উপায় জানতে পেরেছেন। একই সঙ্গে এই মডেলটির মাধ্যমে গুপ্তহত্যা চালানোর উপায়ও বলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এআই ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষাকারী সংস্থা মাইন্ডগার্ড বিবিসিকে জানিয়েছে, গত জুলাই মাসে ‘জেলব্রেকিং’ কৌশলের মাধ্যমে তারা কিমি কে২.৬ এবং কে৩ সোয়ার্ম মডেল দুটির সুরক্ষা প্রাচীর ভাঙতে সক্ষম হয়। জটিল কিছু নির্দেশনার ফাঁদে পড়ে মডেল দুটি সব ধরনের নিরাপত্তা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংবেদনশীল ও ক্ষতিকর বিষয় নিয়ে বিশদ নির্দেশনা দিতে শুরু করে।
একবার সুরক্ষা ভেঙে ফেলার পর মডেলটি নিজে থেকেই অন্যান্য বিপজ্জনক বিষয়েও অত্যন্ত সৃজনশীল ও বিস্তারিত পরামর্শ সরবরাহ করতে থাকে। গবেষকরা সতর্ক করেছেন যে, এ ধরনের দুর্বলতাকে কাজে লাগিয়ে কিমির কম্পিউটিং সক্ষমতা ব্যবহার করে হ্যাকাররা বড় ধরনের সাইবার হামলার ক্ষেত্র প্রস্তুত করতে পারে।