উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অভিযানকালে ময়না বেগম (৫৫), স্বামী আব্দুল মোতালেবের কারখানা থেকে ২৭ বস্তায় থাকা প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পাশাপাশি আনুমানিক ২২ হাজার সুতার রিল ও ৫ হাজার ববিন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে নদীর পাড়ে প্রকাশ্যে আগুন দিয়ে উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।