উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তিনটি নৌকা ও ২ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট, চাঁদপুর সদর নৌ থানা পুলিশ ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি নৌকা ও ২ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
অপর চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।