উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের সিংড়ায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তাশফিকুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমি আক্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী এবং সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ।
এ সময় স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।