উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাল্টিক সাগরে অবস্থিত তাদের ভূখণ্ড ‘কালিনিনগ্রাদ’ যদি ন্যাটো (ন্যাটো) অবরুদ্ধ করার চেষ্টা করে, তবে পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক শক্তি প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক মেমোতে এই সতর্কবার্তা দিয়েছে মস্কো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পাঠানো মেমোটিতে রাশিয়া দাবি করে, ন্যাটো বিমান ও নৌপথ ব্যবহার করে কালিনিনগ্রাদে একটি পূর্ণাঙ্গ অবরোধ তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
রাশিয়ার এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি স্পষ্ট করে বলেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক সামরিক জোট। রাশিয়ার এই ধরনের পরমাণু হুমকিকে অনভিপ্রেত উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি এই হুমকিকে খুব একটা গুরুত্ব না দিয়ে বলেন, "ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাত বা উত্তেজনায় রাশিয়া যে কখনো জিততে পারবে না, তা পুতিন ভালো করেই জানেন।