উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে অবস্থিত সুইডিশ দূতাবাস আর শেনজেন ভিসার আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করবে না। এর পর থেকে ভিসা সংক্রান্ত সব আবেদন পর্যালোচনা ও সিদ্ধান্তের বিষয়টি সরাসরি পরিচালনা করবে সুইডেনে অবস্থিত ‘সুইডিশ মাইগ্রেশন এজেন্সি’। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত সুইডেনের দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা সিদ্ধান্তের স্থান বা প্রক্রিয়ায় এ পরিবর্তন এলেও আবেদনকারীদের জন্য আবেদন জমাদানের নিয়মে কোনো বড় রদবদল হচ্ছে না।
পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে ভিসা প্রত্যাশীদের আগের মতোই ‘ভিএফএস গ্লোবাল’ (VFS Global)-এর মাধ্যমে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনপত্র জমা দিতে হবে। শেনজেন ভিসা সংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।