উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ‘৩২৩ মহিলা আসন-২৩’ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ অক্টোবর থেকেই আসনটি শূন্য হয়েছে।এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গণমাধ্যমে এই সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অপরাধে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।