উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুরের ইসলামপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আলিক (২৪), সাবিদ (১০), সাজু (৫২), চাদর (৫০), কাউসার (১৩), নাজমুল (১৪), রাবিয়া (৮), মুশফিক (২) ও শহীদ (৩২)। পরে সবাইকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুটি বেওয়ারিশ কুকুর হঠাৎ গ্রামে ঢুকে পড়ে। এরপর তারা যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে। এতে শিশুসহ নয়জন আহত হন।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম বলেন, দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে গ্রামের শিশুসহ নয়জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, কুকুরের কামড়ে আহত নয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।