উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইলিশের প্রজনন মৌসুমে নদী-সাগরে জাল ফেলতে পারবেন না জেলেরা। ৬ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার আগে দেশের ৩৮ জেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে সহায়তা দিতে ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
পরিবারপ্রতি ২৫ কেজি করে এই ভিজিএফ চাল দেওয়া হবে। সরকারি নির্দেশনায় নিষেধাজ্ঞার সময় জেলেদের জীবনযাত্রায় সহায়তা নিশ্চিত করতে দ্রুত চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে ২৮ সেপ্টেম্বর জারি করা আদেশে এ বরাদ্দ দেওয়া হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে প্রকৃত ও নিবন্ধিত জেলে পরিবারগুলোকে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ৮ অক্টোবরের মধ্যে চাল বিতরণ শেষ করতে হবে। নিবন্ধিত বা কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ চাল দেওয়া যাবে না।