উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এম ভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশ জানায়, সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন পদ্মা নদীতে ‘এম ভি তাসলিমা’ নামের বাল্কহেডে তল্লাশি চালানো হয়। এ সময় বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করে নৌ পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত ও নিরাপদ নৌপথ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।