উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। রোববার রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও আল জাজিরা। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, দুটি মোটরচালিত নৌকার মধ্যে সংঘর্ষ হয়। একটি নৌকা উত্তর-পশ্চিমাঞ্চলের উবাঙ্গি থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। অন্যটি কিনশাসা থেকে লুকোলেলার দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর একটি নৌকা ডুবে যায়। এতে অনেক যাত্রী পানির নিচে আটকা পড়েন। দুর্ঘটনায় নিহত ৩০ জনের মরদেহ উদ্ধার ও দাফন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে এপি জানিয়েছে, উবাঙ্গি থেকে আসা নৌকাটি অতিরিক্ত পণ্যবোঝাই ছিল। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাতে নৌযাত্রার কারণে ডিআর কঙ্গোতে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। দেশটির নদীপথে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং দুর্গম এলাকায় অবকাঠামোর ঘাটতিও নৌদুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
নিখোঁজদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও করা হচ্ছে।