উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কামারুম মুনিরা ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন।
পুলিশের বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে তথ্য প্রদান, সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বে কামারুম মুনিরা পুলিশের কার্যক্রম ও জনসাধারণের মধ্যে তথ্যের সেতুবন্ধন আরও কার্যকর করতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।