উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয় বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার শিক্ষার্থী যাহার ইসলাম রাতিয়া। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। যাহার ইসলাম রাতিয়া টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের তৌলকাই গ্রামের বাসিন্দা এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় একক অভিনয় বিভাগে অংশ নিয়ে সে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
তার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের পাশাপাশি পরিবার এবং এলাকাবাসীর মধ্যেও আনন্দের সৃষ্টি হয়। বিদ্যালয়ের পক্ষ থেকেও যাহারের অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই যাহারের অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ রয়েছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণের ফলে অভিনয়ে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে সে। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনে আরও ভালো করার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন পরিবারের সদস্যরা।
যাহার ইসলামের বাবা মো. রফিকুল ইসলাম তৌলকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মা নাছরিন জাহান জিনিয়া। তাদের বাড়ি টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তৌলকাই গ্রামে। পরিবারের পক্ষ থেকে যাহারের এই অর্জনে আনন্দ প্রকাশ করে তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।