উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি আব্দুল হাইয়ের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে উপস্থিত ছিলেন আব্দুল হাইয়ের ছোট ভাই ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন, তাঁর জ্যেষ্ঠ সন্তান মো. ইফতেখারুল আলম রিপন এবং জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মুজিবর রহমান। পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হাই দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। আব্দুল হাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও মুন্সীগঞ্জবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।