উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর, ২০২৬) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন মাদকসেবী। এছাড়া অন্যান্য মামলার মধ্যে ৫ গ্রাম হেরোইনসহ মাদক মামলায় ১ জন, সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, ফৌজদারি কার্যবিধিতে ১ জন, ডাকাতির অভিযোগে ২ জন এবং পরোয়ানাভুক্ত ২ জন আসামি রয়েছেন।
মাদকসেবী হিসেবে গ্রেফতারকৃতরা হলেন— আবু সাইদ, সিফাত, রিয়াজ মাহমুদ, মো. নুরুল আমিন ওরফে বাবু, মো. রুবেল, মো. দুলাল, মো. লিটন, মাজেদুল হক, মো. মাসুম মোল্লা, মো. কামরুল ইসলাম, মো. তৌকির আহম্মদ, মো. ওমর সাদী, শাহীন মিয়া, নাজিম, সাব্বির, শান্ত ইসলাম এবং মো. ইস্রাফিল। অন্যান্য মামলায় গ্রেফতারকৃতরা হলেন— ৫ গ্রাম হেরোইন মামলার আসামি মো. কবির (৩২), সন্ত্রাসবিরোধী আইনের আসামি পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক সরোয়ার আজিম (২১), ফৌজদারি কার্যবিধির আসামি মো. সাগর ওরফে আকাশ (২৮), ডাকাতির অভিযোগে আসিফ (২৬) ও বকুল (২৬), এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সবুজ মিয়া (৩৩) ও মো. কবির হোসেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।