উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। সভায় মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, তাঁদের জীবনমান ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মৎস্য অধিদপ্তর, বাংলাদেশের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান, উপপরিচালক মো. মহসীন, সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।
মতবিনিময়কালে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।