উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অভিযোগে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১২ অক্টোবর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কাজী গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা অভিযোগের পক্ষে প্রমাণ প্রকাশ্যে আসেনি।