উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলে, মাছের আড়তদারসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন। সোমবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের বাংলাবাজার এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় তিনি এ আহ্বান জানান। সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আলমগীর হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান, পিপিএম, প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, অবৈধভাবে মাছ মজুত এবং অসাধু আড়তদারদের কার্যক্রমের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।