উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটিতে প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়লে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের ভবনে ছড়িয়ে পড়ে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।