উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া মন্তব্য করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনূসের হেনস্তার খবর সামনে আসার পর নিজের ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। মেঘনা আলম তাঁর পোস্টে লেখেন, ‘ইউনূস কী অবস্থা? এক সৌদি বেটাকে খুশি করতে নিজ দেশের ইমেজ, ইজ্জত দুনিয়াতে ছোট করে নিজ দেশের মহিলাকে নিয়ে মিথ্যা অপবাদ নাটক করে হেনস্তা করেছ। তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে।’
তাঁর এই মন্তব্যে মূলত ড. ইউনূসের সময়ে এক নারীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ তোলা হয়েছে। তবে পোস্টে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে বিতর্ক ও সমালোচনা হয়েছে।
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে মেঘনা আলমের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।