উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। এরপর থেকেই ওই ব্যক্তির পরিচয় এবং অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
গত বুধবার (১৪ অক্টোবর) ওই ব্যক্তির জন্মদিন উপলক্ষে ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে দুজনকে একসঙ্গে বিভিন্ন মুহূর্তে দেখা যায়। একটি ছবিতে ওই ব্যক্তির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। অন্য একটি ছবিতে তার হাত ধরে থাকতে দেখা যায় অপুকে।
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানান, ওই ব্যক্তির কাছ থেকে ব্যবসা সম্পর্কে নতুনভাবে জানতে পেরেছেন তিনি। নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণাও পেয়েছেন তার কাছ থেকে। বন্ধুত্বের পাশাপাশি ব্যবসায়িক পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
পোস্টে তাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হওয়ার প্রত্যাশাও জানান অপু। তবে ছবি প্রকাশের পর মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেওয়ায় পোস্টটিতে ভক্তদের সরাসরি প্রতিক্রিয়া জানানোর সুযোগ সীমিত হয়ে যায়।
ঢাকা পোস্টের প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান বলে উল্লেখ করা হয়েছে। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী বলে জানা গেছে।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসায়ও মনোযোগ দিয়েছেন অপু বিশ্বাস। এ কারণে ফেরদৌস হাসানের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগের ব্যবসায়িক দিকটি নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
তবে তাদের সম্পর্ক বন্ধুত্বের বাইরে অন্য কোনো পর্যায়ের কি না, সে বিষয়ে অপু বিশ্বাসের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনার সত্যতা এখনো