উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশন (ইউএসও)।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগ্রত করা, বৃক্ষের উপকারিতা তুলে ধরা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সেলিম এবং সাংবাদিক শরীফ মাহমুদ। এ ছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঈশিকা হালদার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান এম আর লিটন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঈশিকা হালদার বলেন, “এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে এম আর লিটন বলেন, “সবুজ হোক আগামী, সুরক্ষিত হোক পরিবেশ।” শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগ্রত করা, বৃক্ষের উপকারিতা তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
তিনি আরও বলেন, “বৃক্ষের যত্ন নিই, প্রকৃতিকে ভালোবাসি—সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ি।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।