উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে রিপন মিয়া (৪৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া ওই এলাকার শহীদুল্লাহর ছেলে। তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, কয়েক দিন আগে একটি ওয়াজ মাহফিলের অতিথি তালিকায় নাম রাখা বা না রাখাকে কেন্দ্র করে স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে রোববার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।