উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারের পিতা অণীল সরকার পরলোকগমন করেছেন। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খাঁন প্রয়াত অণীল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির পক্ষ থেকেও প্রয়াত অণীল সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।