উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। অন্যদের মধ্যে দুজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং একজন পূর্বের চুরি মামলার আসামি।
বুধবার (২১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত দুজন এবং চুরি মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মৃত আলীর ছেলে সামসিন (৫০), সানারপাড়ে রবিনের বাড়ির ভাড়াটিয়া মৃত নুরুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (৩৪), মিজমিজি বাতেনপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. বাপ্পী হোসেন (২৬), পাইনাদী পূর্বপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে তানজিদ হোসাইন (৩২) এবং পাঠানটুলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মিলন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।