উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর প্রকাশিত ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে ওই নারী জামালের একটি গোপন ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন। সেই ভিডিও প্রকাশ করা হলে জামালের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, জামালকে সভাপতির পদ থেকে বহিষ্কার করার ইচ্ছা থাকলে ২৭ জুলাইয়েই তা করা যেত। এ ছাড়া সানাইয়া নামের এক নারীকে উদ্ধৃত করে জামাল রাতে ঘুমের মধ্যে নাক ডাকেন বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওতে এক সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তোলেন ওই নারী। একই সঙ্গে জামালের সামাজিক অবস্থান ও বংশমর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন।
তবে গোপন ভিডিও থাকার দাবি এবং ভিডিওতে উত্থাপিত অন্যান্য বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে জামাল ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি