উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকা থেকে শিশুকন্যাসহ শারমিন আক্তার নামে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শিশুকন্যাকে টিকা দেওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শারমিন আক্তারের স্বামীর নাম সাইদুর রহমান। তাঁদের বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার কলেজপাড়া মহল্লায়।
রোববার সকালে শিশুকন্যাকে টিকা দেওয়ার উদ্দেশ্যে মুন্সীগঞ্জের একটি টিকাদান কেন্দ্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হন শারমিন। এরপর সন্ধ্যা পর্যন্ত মা ও মেয়ের কেউই বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁদের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি বলে জানানো হয়েছে।
এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার তাঁদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে। কোনো হৃদয়বান ব্যক্তি শারমিন আক্তার ও তাঁর শিশুকন্যার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৬০৪-৩৭২৭৯৫
০১৯১১২৫৫৬৮৯
মা ও শিশুকন্যার সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পরিবার।