উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুরের বুড়িরহাট এলাকায় বাসার সামনে থেকে হুমায়রা জান্নাত হিমু (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হিমু নিজ বাসার সামনে অবস্থান করছিল। এ সময় একটি প্রাইভেট কারে আসা চারজন অজ্ঞাত ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর স্বজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার।
হিমুর সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহায়তা চাওয়া হচ্ছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।