উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বনিযুক্ত ফতুল্লা সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচন কমিশনাররা নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ গিয়াসউদ্দিন, সদস্যসচিব সামছুল আলম বাচ্চু, নির্বাচন কমিশনার আলহাজ হাবিবুর রহমান হাবিব, আলহাজ মুহাম্মদ শামসুল আলম, ফজর আলী সরকার, শাহীন সরকার, আলহাজ আককাছ আলী, তারেকুল হাসান ভূঁইয়া সুমন ও ফরিদুল আলম।
এ ছাড়া সমিতির অন্যান্য দলিল লেখকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত সাব-রেজিস্ট্রারকে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনের নতুন যাত্রায় শুভকামনা জানান।
নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত দলিল লেখকদের মধ্যে আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।