উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগিনী ঘাট এলাকায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ ছাড়া আইসক্রিম সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযানে যোগিনী ঘাট এলাকার কামাল স্টোরে তারিখ ও এমআরপি উল্লেখবিহীন আইসক্রিম সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করে।