উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক (৪৬) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার হাতকোপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় শিশুটি চকলেট কিনতে নুরুল হকের দোকানে যায়। এ সময় শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত নুরুল হককে আটক করেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল হককে নিজেদের হেফাজতে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।