উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হুমায়ুন সরদার। তিনি সাবেক মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের দুইবারের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ছিলেন।
ছাত্ররাজনীতির মাধ্যমে পরিচিতি পাওয়া হুমায়ুন সরদার এবার যুক্ত হলেন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যক্রমে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
হুমায়ুন সরদার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মান নিশ্চিত করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় কমিটির কার্যকর ভূমিকা প্রয়োজন। এসব লক্ষ্য সামনে রেখে তিনি কাজ করতে চান।
সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হবে।