উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারীরিক চিকিৎসার প্রয়োজনে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। চিকিৎসা সহজ ও সফল হওয়া এবং দ্রুত সুস্থ হয়ে মুন্সীগঞ্জবাসীর মাঝে ফিরে আসার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এক বিবৃতিতে এ কে এম ইরাদত মানু বলেন, মুন্সীগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে শারীরিক চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করছেনতিনি বলেন, জীবনের এই সময়ে সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছেন। মহান আল্লাহ যেন তাঁর চিকিৎসা সহজ ও সফল করেন, দ্রুত সুস্থতা দান করেন এবং সুস্থ শরীরে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দেন।
বিবৃতিতে মুন্সীগঞ্জের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময় অটুট থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের দোয়া, ভালোবাসা ও শুভকামনা তাঁর জন্য বড় শক্তি ও অনুপ্রেরণা।
সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।