উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নোয়াদ্দা ডালিকান্দি গ্রামে অতর্কিত গুলির ঘটনায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ
ঘটনা ঘটে। এ ঘটনায় আসলাম হালদারের ছেলে রিফাত হালদারের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে তাঁকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
আহতরা হলেন—দিদার শিকদার (৪৫), পিতা মৃত জামাল শিকদার; সানি সর্দার (২৫), পিতা শহীদুল্লাহ সর্দার; বোরহান শিকদার (৪৭), পিতা কালা মিয়া শিকদার এবং দিদার ঢালী (৪৭), পিতা মনির হোসেন ঢালী।
ঘটনার পর আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চারজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের শরীরে থাকা গুলি মুন্সীগঞ্জে বের করা সম্ভব হবে না। এ কারণে চারজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিযুক্ত রিফাত হালদারের বক্তব্য এবং পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...