উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (বুইশ্যা) তাঁর প্রতিপক্ষ আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হত্যাকাণ্ডটি রুখে দেয়।
পুলিশ শহরের স্টেশন রোডে অবস্থিত হোটেল সৈকত থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি পাসপোর্ট জব্দ করে। ভাড়াটে সন্ত্রাসী মো. শাহিন হত্যাকাণ্ডটি ঘটিয়ে বিদেশে পাড়ি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এএসআই ইসমাইল সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। উল্লেখ্য, এর আগে সন্ত্রাসী শাহিনের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী গ্রুপ ধানমন্ডির বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন ও সাজেদুল ইসলামকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।