উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল তরুণ বাড়িটিতে আগুন দিয়ে চলে যায়।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তবে আগুন কীভাবে ছড়িয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, জামতলায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনে বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কারণ এবং অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।