উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর আজমপুরের ইরানি মাঠ এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করা হয়। পরে রাত ১টার দিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটকের পর তমাল মাহবুবকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডিবির একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।