প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
সংবাদ প্রকাশের পর জলাবদ্ধতা সমস্যা সমাধানে উদ্যোগ নিলেন এমপি রতন
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া এলাকায় সড়ক সংস্কারের সময় নির্মিত ড্রেনের ত্রুটির কারণে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি সংবাদ প্রকাশের পর গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
শুক্রবার সকালে স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমে জলাবদ্ধতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিকেলে সংসদ সদস্য তার স্ত্রী নুর-ই জান্নাত রোশনীর মাধ্যমে স্থানীয় কর্মী মাহফুজা আফরিন রজনীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন।
পরিদর্শনে এলাকার জলাবদ্ধতার কারণ, ড্রেনের সংযোগজনিত সমস্যা এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়। পরে সংসদ সদস্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এর আগে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সড়ক সংস্কারের অংশ হিসেবে নতুন ড্রেন নির্মাণ করা হলেও এর সংযোগ সরকারি খালের পরিবর্তে স্থানীয় কয়েকটি বাড়ির দিকে দেওয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের আশা, নতুন ড্রেনের সংযোগ সরকারি খালের সঙ্গে যুক্ত করা হলে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান হবে। সংসদ সদস্যের উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা প্রত্যাশা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ সেলিম। নির্বাহী সম্পাদক: এমএ হালিম