উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সামিট এলএনজি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। পর্যায়ক্রমে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ৫৫০ এমএমসিএফডি পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
গ্যাসের সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য গ্রাহকের গ্যাসপ্রাপ্তির পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমতে পারে।
সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কার্যক্রম পরিচালনা এবং সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানটির ভাষ্য, বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস সংকট কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়েছে সামিট এলএনজি।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সাগর উত্তাল থাকায় টার্মিনালটির কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে জানানো হয়েছিল।