উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। তাঁর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পে কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করছি আমরা। আজ আলোচনা হয়েছে। এ বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে আমরা পরে আবার বসব।’
নতুন পে স্কেল বাস্তবায়নের সময় সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে।’
তবে নতুন পে স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে পে স্কেল ঘোষণার পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে, সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনও নতুন পে স্কেল নিয়ে কথা বলেন।
তিনি জানান, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি কর্মকর্তাদের সুবিধার কথা বিবেচনা করে এটি প্রণয়ন করা হয়েছে এবং শিগগিরই এর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।