উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীদের তল্লাশির সময় এসব পণ্য উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ।
সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালানো হয়। এ সময় তিনজনের কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ও ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট রয়েছে। উদ্ধার করা সব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
বিমানবন্দরের গণসংযোগ শাখার কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, গোয়েন্দা সংস্থার তৎপরতায় বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলো ডিএম মূলে আটক করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা পণ্যগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।