উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, প্রচলিত ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোর জন্য বরাদ্দ থাকবে আরও ৩০ শতাংশ। আর ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে ১০ শতাংশ কোটা।
এর আগে শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডো মিলিয়ে ৮০ শতাংশ বরাদ্দ ছিল।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইস্তেকামাল হোসেন বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো প্রচলিত বন্ড ও ট্রেজারি বিল কিনতে পারে না। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলো উভয় ধরনের বিনিয়োগ করতে পারে। এ কারণেই শরিয়াহভিত্তিক ব্যাংকের জন্য পৃথক কোটা করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, প্রচলিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির আগের ৫ শতাংশ বরাদ্দকে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ডের সঙ্গে একত্র করে ১০ শতাংশের একটি শ্রেণি করা হয়েছে।
নতুন সুকুকের নিলামের আগে বাংলাদেশ ব্যাংক এই বরাদ্দ কাঠামো পুনর্নির্ধারণ করেছে।
চলতি অর্থবছরে বিভিন্ন ধরনের সুকুক ইস্যুর মাধ্যমে সরকার প্রায় ৩০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে।
২০২০ সালের ডিসেম্বরে দেশে সুকুক চালুর পর থেকে এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সর্বশেষ নয় মাস মেয়াদি স্বল্পমেয়াদি সুকুকের নিলামসহ এ পর্যন্ত সরকার সুকুকের মাধ্যমে ৫৩ হাজার কোটি টাকার বেশি সংগ্রহ করেছে।