উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযান সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় চার মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৬ ও ৯২ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরি।
তিনি বলেন, নিয়ম না মেনে যানবাহন চালালে চালকের নিজের পাশাপাশি অন্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। সড়কে সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার প্রবণতা তৈরি করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকসহ সব যানবাহন চালককে সড়ক পরিবহন আইন মেনে চলার এবং নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে।