উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি। গত ১৫ আগস্ট শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে বাদ এশা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তার ভূমিকা তুলে ধরেন।
মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশ ও জনগণের প্রতি অঙ্গীকার এবং আপসহীন নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং বিশেষ দোয়া করা হয়। বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।