উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। গত বুধবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস, এসিজি ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তৌফিক নেওয়াজের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাতে ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।