উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত চার সদস্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় এবং তাঁরা প্রায় এক ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সৌজন্য সাক্ষাতে স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ অংশ নেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই চার নেতাকে স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেন।