উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৫৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে আগের বছরের তুলনায় এবার রেমিট্যান্সে ২৯ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত ১৯ আগস্ট এক দিনেই প্রবাসীরা ছয় কোটি ৪০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৪৮৯ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪০৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ফলে অর্থবছরের এ সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ।