উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান আমাদের অনুপ্রাণিত করেছে। প্রতিকূল পরিস্থিতিতেও গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আপনার অবিচল ভূমিকা রাজনৈতিক অঙ্গনে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনার দীর্ঘ রাজনৈতিক পথচলা আমাদের মনে করিয়ে দেয়—রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের পথ নয়; রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ নির্মাণের দায়িত্বও।
আজ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে আপনার অভিষেকের এই মাহেন্দ্রক্ষণে দৈনিক টারমিগান পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা।
আমাদের প্রত্যাশা—আপনি দলীয় পরিচয় ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সব মানুষের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আপনার প্রজ্ঞা, অভিজ্ঞতা, রাজনৈতিক সৌজন্য ও মানবিক মূল্যবোধ রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে।
আপনার অতীতের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দিয়েছে, আর আপনার নতুন দায়িত্ব বাংলাদেশের ভবিষ্যতের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করুক।
রাষ্ট্রপতি হিসেবে আপনার পথচলা হোক সফল, মর্যাদাপূর্ণ ও ইতিহাসের কাছে স্মরণীয়।
বাংলাদেশের মানুষের কল্যাণ, গণতন্ত্রের বিকাশ এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে আপনার ভূমিকা আরও উজ্জ্বল হোক—এই প্রত্যাশায়।
দৈনিক টারমিগান পরিবারের পক্ষ থেকে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে
শ্রদ্ধা, অভিনন্দন ও শুভকামনা।