উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মির্জা ফখরুল জুমার নামাজ আদায় করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে শপথের আগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু করেন।